
হৃদয় ভাঙার গর্জন
১। রাখতে চাওয়া মানুষটাও
থাকতে চায় না,
অন্য কাউকে পেয়ে
ছেড়ে যাওয়ার মিথ্যে বায়না।
হাতে হাত রেখে
-ছেড়ে যাওয়ার কথা ছিল না,
কথা দিয়ে মন গহীনে
-ব্যাথা দেওয়ার কথা ছিল না।
২। চোখের জলে বালিশ ভিজানোর গল্পে ছিলে তুমি, তোমায় ছাড়া আমি ছিলাম শূন্য মরুভূমি।
পরিস্থিতি সামলে নিয়ে এগিয়েছি অল্প,
দূর থেকেও শুনবে তুমি সফলতার গল্প।
৩। বাস্তবতা যেমনই হোক,
লড়াই করে যাবো।
রবের উপর বিশ্বাস রেখেছি,
সফল আমি হবো।
বাবা-মায়ের দোয়া নিয়ে
এগিয়ে যাচ্ছি আমি,
প্রতিশোধের ইচ্ছে না হোক,
মনুষ্যত্ব হোক দামী।
৪। স্বার্থের দুনিয়ায় এ কেমন নীতি,
একাই সামলাতে হয় সব ভয়ংকর পরিস্থিতি।
সময়ের মায়াজালে আমি খেলার পুতুল,
ভুল না করেও দিয়েছি ভুলের মাশুল।
৫। পাশে নেই তবুও
আছো অনুভবে,
বাস্তবে পাবোনা জেনেও
রূপকথার গল্পে রবে।
ভেঙে গেছে স্বপ্ন
রয়ে গেছে মায়া,
পাবো না জেনেও
এ মন বড্ড বেহায়া।
৬। হারানোর যা হারিয়েছি,
অপেক্ষার ইতি টেনেছি,
আগুনে পুড়েছে ফাগুন।
হৃদয়ের আয়না ভেঙেছি, করেছি খানখান,
তোমার প্রতি অপেক্ষাহীন ভালোবাসা
আর জমে এক আকাশ অভিমান।
৭। স্বার্থপর ভ্রমর শুধু ফুলের মধু খাবে,
ঝরে যাওয়া ফুলের খবর সে কি আর নিবে। বেশিরভাগ মানুষ শুধু স্বার্থটাই খুঁজে,
স্বার্থ ছাড়া ভালোবাসা ক’জন আর বুঝে।
৮। সন্দেহের বীজ রোজ
করো তুমি রোপণ,
আমার কাছে খবর এলে
করতে চাও গোপন।
আর কতো করবে
এই লুকোচুরি খেলা,
মিথ্যে ভালোবাসার সাথে
এক আকাশ অবহেলা।
৯। কেটে গেল কতটা দিন,
তোমাকে ছাড়া খুব কঠিন।
স্রোতের বিপরীতে সাঁতারে ভাসলাম আমি,
ভালোবাসা হেরে গেল জিতে গেলে তুমি।
১০। অন্তের মতো ভালোবেসে করেছিলাম ভুল,
জানিনা আর কতদিন দিতে হবে ভুলের মাশুল।
ঘুরে দাঁড়ানোর গল্পে আমি হবো রাজা,
সুযোগ থাকা সত্ত্বেও দেবোনা তোমায় সাজা।
১২। করে যাবো চেষ্টা,
বদলাতে চাই জীবনের শেষ পৃষ্ঠা।
ধূলোজমা স্মৃতির পাতায় বেদনার সুর
সফলতার দুয়ারে এসে দেখি
প্রিয় মানুষটা চলে গেছে অনেক দূর।
১৩। মিথ্যে প্রেমে আমি নিঃস্ব,
জানলে জানুক পুরো বিশ্ব।
অবিচার করলে আমার প্রতি,
কি করেছিলাম তোমার ক্ষতি?
১৪। সময়ের দাবানলে জ্বলে-পুড়ে ছাই,
ব্যস্ত দুনিয়ায় দেখার কেউ নাই।
ছোটবেলার স্বপ্নগুলো হয়ে গেছে বিলিন,
হাসিমাখা মুখটাও দেখতে লাগে মলিন।
১৫। ভাবি নাই যা হয়েছে তা,
মধুবনে মিলেছে বিষাদসিন্ধু।
মায়াবতীর মায়ায় হারিয়েছি যা,
ফিরে পাওয়া হয়নি তার একবিন্দু?
১৬। ছিন্নভিন্ন আমার আমি,
তোমায় ভালোবেসে।
সফল হলে বুঝবে তুমি,
কাঁদবে অবশেষে।
ভেঙেচুরে নতুন ভাবে করবো আবিষ্কার,
তুমি নামক ভুল মানুষটা হবে বহিষ্কার!
১৭। বিবেকের কারাগারে সে ও বন্ধী,
কথা না রাখা মানুষের সাথে না হোক কোনো সন্ধি।
স্মৃতির পাতায় ধূলো জমছে জমুক,
ছেড়ে যাওয়া মানুষের প্রতি ফিলিংস কমছে কমুক।
১৮। সুসময়ে কত মানুষ দিল পাত্তা,
দুঃসময়ে একাকী ছিল আমার আত্মা।
অবহেলায় পড়ে থাকা আমি’টার নিয়েছিল যারা খোঁজ, বাকিদের জীবন থেকে হয়ে যাবো নিখোঁজ।
১৯। ছোট্ট জীবনে বড্ডো আশা বেধেছিল মনে, হারিয়ে যাওয়ার ভয়ে আছি প্রতিক্ষণে।
দম ফুরিয়ে মিশে যাবো মাটির বুকে,
সাদামাটা কাঠুক জীবন, মন্দ না বলুক লোকে।